Homeকক্সবাজাররামুমাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান রামু থানার ওসি ফজলুল হকের

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান রামু থানার ওসি ফজলুল হকের

প্রতিবেদক : মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু

চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কটের আহবান জানিয়েছেন রামু থানার নবাগত ওসি এ কে ফজলুল হক।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রামুর গর্জনিয়া ইউনিয়নে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

জেলা পুলিশের নির্দেশনায় আয়োজিত ওই অনুষ্ঠানে ওসি এ কে ফজলুল হক মাদকের ব্যাপারে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে আরও বলেন- স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী তালিকা তৈরী হচ্ছে। মাদকের বড় বড় গডফাদাররা আর রেহায় পাবে না। তবে এ ক্ষেত্রে সমাজের সর্বমহলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে।

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মোঃ আনিছুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সহসভাপতি ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী এবং সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু।

বক্তারা গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের মাদকের ভয়াবহতা তোলে ধরেন। বিশেষ করে ইয়াবা পাচারের ঘটনার আলোকপাত করা হয়। ভবিষ্যতে ইয়াবা পাচার বন্ধে কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশের সুদৃষ্টি চাওয়া হয়। আলোচনা সভা শেষে গর্জনিয়া ইউনিয়নের প্রধান সড়কে সর্বমহলের অংশগ্রহণে মাদকবিরোধী স্লোগানে শোভাযাত্রা বের করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ মুহিববুল্লাহ, ইউপি সদস্য আব্দুল জব্বার, ইউপি সদস্য সাকের আহমদ, নারী ইউপি সদস্য কমরুন্নাহার, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, গর্জনিয়া যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ শহীদ, গর্জনিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি প্রমূখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments