Homeকক্সবাজাররামুরামুতে অবৈধভাবে সরকারি গাছ কাটার সময় দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী

রামুতে অবৈধভাবে সরকারি গাছ কাটার সময় দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী

কক্সবাজারের রামুতে মহাসড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার সময় তা শুলক বড়ুয়া নামের এক মোটরসাইকেল আরোহীর উপর পড়ে গুরুতর আহত হয়েছেন। গত ২৯ অক্টোবর দুপুর সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​অভিযোগ উঠেছে, কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন এসব সরকারি গাছ কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অবৈধ ভাবে কাটছিলেন স্থানীয় মুজিবুল হক কন্ট্রাক্টর ও তার ছেলে অনিক।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়ার বাসিন্দা শুলক বড়ুয়া বন্ধুদের সাথে কয়েকটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। মহাসড়কের ফুটবল চত্বর অতিক্রম করে পুরাতন বাইপাসের আগের ব্রিজে পৌঁছালে মুজিবুল হক ও তার ছেলে অনিকের উপস্থিতিতে একদল শ্রমিক মহাসড়কের পাশের গাছ কাটা শুরু করে। এ সময় শুলকের চলন্ত মোটরসাইকেলের ওপর হঠাৎ বিশালাকার একটি গাছ ভেঙে পড়ে। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন এবং তার ডান হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। দুর্ঘটনায় তার সাড়ে চার লাখ টাকা মূল্যের ‘R15 V3’ মডেলের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

​পরে তার সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

​ঝুঁকিপূর্ণভাবে সরকারি গাছ কাটা ও দুর্ঘটনার বিষয়ে অভিযুক্ত মুজিবুল হক কন্ট্রাক্টরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার নামে মামলা করেন।”

​এ বিষয়ে কক্সবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আব্দুল কাদের জিলানী জানান, কোনো অনুমতি ছাড়া মহাসড়কের গাছ কাটার সুযোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments