Homeকক্সবাজাররামুনুরুল আবরার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

নুরুল আবরার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রতিবেদক : মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু

গর্জনিয়া নুরুল আবরার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় গর্জনিয়া ইউনিয়নের এ+ প্রাপ্ত শিক্ষার্থী এবং ৭ নম্বর ওয়ার্ডের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফেজ জাহেদুল ইসলামের সঞ্চালনায় মো. মুজাহিদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াত এবং তামজিদুল ইসলাম সাকির সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব ছৈয়দ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়ার কৃতিসন্তান, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রাখা মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মাস্টার ইসহাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এজিএম কামরুল ইসলাম, জাউচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মাস্টার ইউনুস, পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, শোকমনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুনির উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আলী আকবর, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব লুৎফর রহমান আজিম, জনাব আক্তার হোসেন, জনাব ফুরকান, মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আফজা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম, যুবনেতা দিদারুল আলম , নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার ইমরান, মাঝির কাটা কিঃগাঃ দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহ আলম, সোলতানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, জনাব উবায়দুল্লাহসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক চরিত্র গঠন ও ভবিষ্যৎ জীবন উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও সংকট এবং এসব থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, নুরুল আবরার ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজ থেকে মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড দূর করতে যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম এবং উপস্থিত অতিথিবৃন্দ।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে এ+ প্রাপ্ত দুইজন শিক্ষার্থীর পরবর্তী পড়াশোনার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন।

সবশেষে আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইদ্রিসের পরিচালনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments