Homeকক্সবাজাররামুরামুতে ১২ বছরের রিফাত নিখোঁজ : সন্ধান পেতে পরিবারের আকুতি

রামুতে ১২ বছরের রিফাত নিখোঁজ : সন্ধান পেতে পরিবারের আকুতি

রামুকন্ঠ ডেস্ক: কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকা থেকে রিফাত হোসেন (১২) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সকাল থেকে তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজ রিফাতের পরিচয়:

​নাম: রিফাত হোসেন

​পিতার নাম: আব্দুল হাকিম

​ঠিকানা: পশ্চিম মেরংলোয়া, রামু, কক্সবাজার।

​শারীরিক গঠন: গায়ের রং শ্যামলা।

​নিখোঁজকালীন পোশাক: নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা জুব্বা এবং মাথায় সাদা টুপি।

​পরিবার সূত্রে জানা গেছে, রিফাত সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে হারিয়ে বাবা আব্দুল হাকিমসহ পুরো পরিবার বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

​যদি কোনো সহৃদয় ব্যক্তি ওপরের বর্ণনা অনুযায়ী ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে

​যোগাযোগের নম্বর: 01826302587 (আব্দুল হাকিম – বাবা)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments