Homeকক্সবাজাররামুরামুতে হাম-রুবেলা টিকাদান শুরু, প্রথম দিনেই ২ হাজার শিশুর আওতা

রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু, প্রথম দিনেই ২ হাজার শিশুর আওতা

কক্সবাজারের রামু উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রথম দিনেই উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ২ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী উপস্থিত ছিলেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম জানান, ধাপে ধাপে পুরো রামু উপজেলায় মোট ৬১ হাজার ৪০০ শিশুকে এই টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে উপজেলায় ২০ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১০ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে, আর বাকি ১০ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

টিকাদান কার্যক্রম শেষে অনেক অভিভাবক সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে।

উল্লেখ্য, সরকারের পাইলট প্রকল্পের আওতায় কক্সবাজারের রামু ও মহেশখালী উপজেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে মোট ১ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments