Homeঅপরাধ ও দুর্নীতিরামু মরিচ্যা বিজিবি চেকপোস্টে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

রামু মরিচ্যা বিজিবি চেকপোস্টে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের টেকনাফে দায়িত্ব পালনরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবল সদস্যকে ৫৪ হাজার ইয়াবা বড়িসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রামু সেক্টরের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশরের ছেলে এবং ১৬ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো মতে মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি বের করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব পুঁটলি গণনা করে মোট ৫৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। বিজিবির হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানে তাঁর কাছ থেকে দুটি আইফোন এবং নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল ও নগদ ৫০,৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, আটক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন।

আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা এবং অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments