কক্সবাজারের রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমরুল কাউছার তার সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি পদত্যাগের এই বিষয়টি নিশ্চিত করেন। মূলত ছাত্রত্ব না থাকা এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক বার্তায় ইমরুল কাউছার উল্লেখ করেন, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম নয়নের হাত ধরে ছাত্ররাজনীতিতে তার পথচলা শুরু হয়েছিল। পরবর্তীতে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপনের নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ রাজপথের প্রতিটি কর্মসূচিতে তিনি সহ-সভাপতি হিসেবে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, যেহেতু বর্তমানে আমার কোনো ছাত্রত্ব নেই এবং সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নিজের মতো করে সময় পার করছি, তাই আমি সম্পূর্ণ স্ব-ইচ্ছায়, কারও প্ররোচনা ছাড়াই এবং নিজ অনুভূতি থেকে আগামী দিনের নেতৃত্বকে শুভকামনা জানিয়ে আমার সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম।
বিদায়লগ্নে ভালোবাসার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং রামু উপজেলা ছাত্রদলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।



