Homeকক্সবাজারএসএসসিতে ১২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথম রামুর নাবিহা নওরিন

এসএসসিতে ১২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথম রামুর নাবিহা নওরিন

এসএসসি পরীক্ষায় ১২৫১ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় প্রথম স্থান অর্জন করেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাবিহা নওরিন। ১৩০০ নম্বরের মধ্যে ১২৫১ নম্বর পেয়ে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে সে।

নাবিহা নওরিন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের বাসিন্দা। তার বাবা মুনির উদ্দিন আহম্মদ শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা শাহিদা আক্তার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে নাবিহা। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘ফার্স্ট গার্ল’ হিসেবেও তার সুনাম রয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় নানা প্রতিকূলতার মধ্যেও অসাধারণ ফলাফল করে ১২৫১ নম্বর অর্জন করে কক্সবাজার জেলার প্রথম স্থান অধিকার করেছে সে।

নাবিহার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার মামা জাহাঙ্গীর সেলিম, যিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার।

নাবিহা নওরিনের এমন অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রামুর মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা সবার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments