Homeসারাদেশরামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

রামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

প্রতিবেদক : উচ্ছ্বাস বড়ুয়া

চট্টগ্রাম আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ। ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার সময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত আসামী মো: নুরুল আমিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেছুয়া পালং এলাকার মৃত ইব্রাহিম ও খোদেজা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামী মো: নুরুল আমিনের বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতে দায়রা- ৮৩৫/২১ (বাকলিয়া থানার ১৩(৯)২০ নম্বর জিআর ৩৪০/২০ মামলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) ধারা) মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার সময় রামু থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments