Homeকক্সবাজারউখিয়ার বালুখালীতে সিএনজি-বাইক সংঘর্ষে তরুণীর মর্মান্তিক মৃত্যু

উখিয়ার বালুখালীতে সিএনজি-বাইক সংঘর্ষে তরুণীর মর্মান্তিক মৃত্যু

বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে সানুচিং তঞ্চঙ্গ্যা (১৯) নামে এক তরুণী মারা গেছেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা সানুচিং তঞ্চঙ্গ্যা ও তাঁর বন্ধু গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সানুচিংয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯:০০ টার দিকে তাঁর মৃত্যু হয় বলে স্বজন ও স্থানীয় সূত্রে নিশ্চিত করা গেছে।

নিহত সানুচিং তঞ্চঙ্গ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের রেজু গর্জন বনিয়া এলাকার কান্তজা তঞ্চঙ্গ্যার মেয়ে।


তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments