Homeঅপরাধ ও দুর্নীতিরামুতে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রামুতে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. সোহেল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রামু থানার সামনে হাজারীকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রামু থানা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরীর নেতৃত্বে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশের থামার সংকেত অমান্য করে একটি মিনি পিকআপ দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রামু থানার সামনে হাজারীকুল এলাকায় গাড়িটি আটক করে।

পরে গাড়িটি তল্লাশি চালিয়ে চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
এ ঘটনায় মিনি পিকআপের চালক মো. সোহেল (২৭), কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র ছাড়াও একটি বাটন মোবাইল ও ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়।

রামু থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments