Homeকক্সবাজাররামুরামুতে ছড়ার পাশের গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রামুতে ছড়ার পাশের গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছড়ার পাশের একটি গর্তে পড়ে মোহাম্মদ মুসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা ওই এলাকার বাসিন্দা ওসমান গণি ও শাহনা আক্তার দম্পতির ছেলে।

নিহতের বাবা ওসমান গণি জানান, শিশুটির মা নামাজ আদায় করছিলেন। এ সময় পরিবারের সবার অজান্তে মুসা বাড়ি থেকে খেলতে বের হয়ে যায়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ছড়ার পাশের একটি গর্তে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ওই এলাকায় শিশুরা নিয়মিত খেলাধুলা করে। ছড়ার পাশের গর্তটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সেখানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এদিকে শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। ঘটনাটি এলাকায়ও গভীর শোকের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ গর্তগুলো দ্রুত ভরাট অথবা নিরাপত্তা বেষ্টনী নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments