কক্সবাজার জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী রামু উপজেলা ছাত্রদলসহ জেলার কয়েকটি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) কক্সবাজার জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালী উপজেলা, মহেশখালী পৌরসভা, কুতুবদিয়া উপজেলা, টেকনাফ উপজেলা, টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলা, রামু উপজেলা এবং কক্সবাজার পৌরসভা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।
রামু উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা বর্তমান কমিটির পরিবর্তে সাংগঠনিকভাবে সক্রিয় ও যোগ্য নেতৃত্বকে সামনে আনার প্রত্যাশা করছেন তৃণমূল নেতাকর্মীরা।
কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আনোয়ারের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


