কক্সবাজারের উখিয়ায় একটি ভাড়া বাসায় আপত্তিকর অবস্থায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) রিফ্র্যাকশনিস্ট ফয়সাল আহম্মেদ (৩৫) এবং আরটিএম ইন্টারন্যাশনালের মেডিকেল অফিসার ডা. ফাতেমা তুজ জোহরা ঋতু (২৮)-কে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উখিয়ার ওই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের আটক করা হয়। পরে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাসায় ফয়সাল আহম্মেদের যাতায়াত ছিল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মানবিক সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


